প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2025 ইং
খুলনায় ফের জাতীয় পার্টি অফিস ভাঙচুর

খুলনা: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে খুলনায় ফের জাতীয় পার্টি অফিস ভাঙচুর করা হয়।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সমাবেশ শেষে বিকেলে তারা বিক্ষোভ মিছিল বের করে।
স্থানীয়রা জানান, মিছিলটি ডাকবাংলা মোড়ে পৌঁছালে সেখানে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর জাতীয় পার্টির কার্যালয়ের প্রধান ফটক, সাইনবোর্ডসহ ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এসময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
ভাংচুরের পর পার্টি অফিসের সকল মালামাল লুটপাট হয় দাবি করে জাপার মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY